মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চট্টগ্রামে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View

 

ডেস্ক নিউজ : প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে ফেসবুকভিত্তিক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ (০২০৪)।  গ্রুপটির উদ্যোগে এবার ৫ হাজার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে এই শীতবস্ত্র। মঙ্গলবার লালমনিরহাট জেলায় ১ হাজার ৭০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তবে এবারের আয়োজনে ‘০২০৪ বাংলাদেশ’ গ্রুপের সদস্য ছাড়াও এর সঙ্গে যুক্ত হয়েছেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

জানা গেছে, ২০০২ সালে এসএসসি ও ২০০৪ সালে এইচএসসি উত্তীর্ণদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক প্ল্যাটফরম গড়ে তোলা হয়েছে। প্রায় ৪৭ হাজার সদস্যের এই গ্রুপ সামাজিক, অর্থনৈতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বেচ্ছায় রক্তদান, সাহিত্যচর্চা, খেলাধুলা আয়োজনের পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে থাকে বছরভিত্তিক আয়োজন ‘সাইলেন্ট স্মাইল’ এবং ‘ওয়ার্ম লাভ’ নামে বিভিন্ন কার্যক্রম। এ ছাড়া ‘ব্লাড ব্যাংক ০২০৪’ নামে একটি ভার্চুয়াল ব্লাড ব্যাংক, সাহিত্যচর্চার অনন্য প্ল্যাটফরম ‘কমনরুম’ এবং খেলাধুলা পরিচালনার জন্য আছে ‘০২০৪ স্পোর্টস কাউন্সিল। এর মধ্যে প্রতি বছর রোজার ঈদে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে পোশাকসামগ্রী বিতরণ করা হয় ‘সাইলেন্ট স্মাইল’ ইভেন্টের মাধ্যমে। অন্যদিকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ওয়ার্ম লাভ ইভেন্টের মাধ্যমে।

চট্টগ্রাম অঞ্চলের মডারেটর অ্যাডভোকেট জীবনানন্দ দাশ যুগান্তরকে বলেন, এবার আমাদের গ্রুপের পক্ষ থেকে ৫ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের ১ হাজার ৭০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাকিগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে। গ্রুপের সদস্য ও নগরীর ডবলমুরিং এসআই অর্ণব বড়ুয়া বলেন, মূলত গ্রুপের সকল সদস্যরাই এই ইভেন্টগুলোতে আর্থিক সহযোগিতা করে থাকে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপ, আমেরিকা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কানাডাসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্ধুরাই এই গ্রুপের শক্তি।

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit