সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

পিক-আপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৩৬ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পিক-আপের চাপায় মোটরসাইকেল আরোহী আতিকুজ্জামান হেলাল (৪৫) নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে নজিপুর পৌরসভার মাহমুদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক হেলাল উপজেলার খান্দই গ্রামের মৃত নজিবুর রহমানের ছেলে। তিনি তার পরিবারের সংসার জমি-জমা দেখাশুনা করতেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হেলাল উপজেলার মধইল বাজার থেকে মোটরসাইকেল যোগে নজিপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি উপজেলার নজিপুর পৌরসভার মাহমুদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পি-আপের সাথে ধাক্কা লাগে। এতে রাস্তার উপর হেলাল পরে যান। এমতাবস্তায় হেলালের শরীরের উপর দিয়ে পি-আপের চলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পত্নীতলা থানার এসআই আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit