শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

মনিরামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বেকারীর কারখানা ভস্মিভূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১২১ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর উপজেলার টেংরামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বরকত বেকারি ও কারখানা ভস্মিভূত হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এরআগেই পুরো কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। এতে অন্তত: ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কারখানার চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এ অগ্নিকান্ডে কারখানার মালিক নিশ্ব হয়ে পড়েছেন।

টেংরামরি বাজারে অবস্থিত বরকত বেকারীর মালিক আজহার আলী জানান, সোমবার রাত নয়টার দিকে তিনিসহ অন্যান্য কর্মচারীরা বেকারী ও কারখানা বন্ধ করে বাড়িতে যান। রাত তিনটার দিকে তিনি অগ্নিকান্ডের খবর পেয়ে এসে দেখতে পান দাউ দাউ করে আগুন জ¦লছে। এর আগে স্থানীয়রা খবর দেন মনিরামপুর ফায়ার সার্ভিসে। সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করেন। তবে এর আগেই বেকারী ও তার কারখানাটি পুড়ে ভস্মিভূত হয়। অগ্নিকান্ডে আট লাখ টাকার একটি ওভেন, একটি জেনারেটর, বিস্কুট তৈরীর দুইটি মেশিনসহ প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন মালামাল ভস্মিভূত হয়। তবে কারখানার মালিক বরকত আলী জানান, চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। একই ধারনা করেন মনিরামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit