শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী ভারতে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সাহায্য কামনা॥

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১২৩ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী(৭১) চিকিৎসার জন্য সাহায্যের আবেদন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবন তুচ্ছ করে অস্ত্র হাতে বর্বর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী। পার্বতীপুর উপজেলায় পলাশবাড়ী ইউনিয়নের আটরাই গ্রামের মৃত হামিদুর রহমানের পুত্র। তিনি হৃদরোগ ও কিডনী রোগে আক্রান্ত এবং চলাফেরা করতে পারছেনা। এই দরিদ্র সনদধারী ও গেজেটেভুক্ত বীর মুক্তিযোদ্ধা অর্থাভাবে অসহায় পরিবার তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছে না এবং তার ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

ইতিপূর্বে গত ২০১৯ইং সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চিকিৎসার জন্য ফরমান আলী দরখাস্ত করলে ভারত সরকার বাংলাদেশ থেকে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে ভারতের আর্মড ফোর্স হাসপাতালে চিকিৎসার জন্য অনুমতি প্রদান করেন। ভারতে ১০০ জন চিকিৎসার জন্য তালিকাভূক্ত হলে ফরমান আলীর নাম সেই তালিকায় ছিলেন। কিন্তু দু:খের বিষয় যে ভারতে কোভিড-১৯ অর্থাৎ করোনার জন্য ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা গ্রহণ করতে ভারত সরকার অপরাগতা প্রকাশ করলে চিকিৎসার জন্য কারো যাওয়া সম্ভব হয়নি।

বর্তমানে বীর মুক্তিযোদ্ধা নতুনভাবে আবারও ভারতে চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। বর্তমান চিকিৎসা অভাবে তার প্রদীপ নিভে যেতে বসেছে। অর্থের অভাবে সে চিকিৎসা করতে পারছে না। মাননীয় প্রধান মন্ত্রীর নিকট চিকিৎসার জন্য স্থানীয় এম.পি এ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান চিকিৎসার জন্য সুপারিশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit