বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত করল ইসরাইল ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানি ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: রুবিও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কেন উপসাগরীয় অঞ্চলের পানির জন্য হুমকি? নেতানিয়াহু নাকি আইজেনকট—জনমত জরিপে কে এগিয়ে? শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর জুটি বাঁধছেন রানি-অভিষেক বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফ মাহমুদের ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী নেপালের জেন জি আন্দোলনের এক বছর: কী বদলেছে, আর কী এখনো অধরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুলে চারা বিতরণ।

আশুলিয়ায় ছিনতাই ও চোরচক্রের ৫ জন গ্রেফতার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৬ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাই ও চোরচক্রের ৫জন সদস্যকে গ্রেফতার করেছেন ঢাকা জেলা ডিবি (উত্তর) গোয়েন্দা। শুক্রবার দুপুরে এবিষয়ে নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার নরসিংহপুর ও নবীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জামালপুর জেলার তুলশিপুর গ্রামের মৃত আরিফ মিয়ার ছেলে লাল চাঁন ওরফে বাদশা, ঢাকা জেলার আশুলিয়ার কুরগাওর আব্দুস সালামের ছেলে স্বাধীন হাসান, মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা উত্তরপাড়ার মৃত আব্বাসের ছেলে রুবেল খান। অন্যরা হলো গাজিপুর জেলার কাশিমপুরের লতিফপুর গ্রামের শুকুর আলীর ছেলে শহীদুল ইসলাম এবং একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে সৌরভ খান। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অবস্থান করে ছিনতাই, চুরি-ডাকাতি সহ নানা অপকর্ম করতো।
আটককৃতরা ডাকাতি, ছিনতাই ও চুরিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় যে, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাই সহ নানা অপকর্মের একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এবিষয়ে জানান ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ আগস্ট ২০২৫/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit