শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নারায়ণগঞ্জে হাসপাতালের প্রবেশ পথে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের প্রবেশ পথে অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রোগী ওঠার আগমুহূর্তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক ৩০ বছর বয়সী বিজয় ও বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার রোজিনা বেগম (৫০)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, অ্যাম্বুলেন্সটির রোগী নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। রোগী এবং বাচ্চা গাড়িতে ওঠার আগমুহূর্তে চালক যখন গাড়ি স্টার্ট দেন তখন হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। একই সঙ্গে আগুনের ঘটনায় হাসপাতালের রোগীরা আতঙ্কে দৌঁড়াদৌড়ি করছিল। পরে আমরা তাদের বুঝিয়ে শান্ত করি। এ ঘটনায় চালক সামান্য আহত হয়েছে। তাকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে। 

কিউএনবি/অনিমা/২৯ আগস্ট ২০২৫/সকাল ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit