শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

মাঝ পথে পাইলট বললেন, ‘আর চালাবো না, ডিউটি শেষ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি প্লেন। তবে মাঝ পথে হঠাৎ প্লেন চালাতে অনিচ্ছা প্রকাশ করলেন পাইলট। কাজের সময় শেষ, তাই কোনোভাবেই বিমান চালানো তার পক্ষে সম্ভব না বলে জানান পাইলট। এদিকে পাইলটের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েন যাত্রীরা। রবিবার পাকিস্তানের সংবাদপত্র দ্যা এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক খবর থেকে এ তথ্য জানা যায়।

দ্যা এক্সপ্রেস ট্রিবিউন থেকে আরও জানা যায়, পিআইএ জানিয়েছে- ওই বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে রওনা দেয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দাম্মামে বিমান অবতরণ করতে হয়। অবতরণের পর বেশ খানিকক্ষণ কেটে গেলে, সময় ব্যয় হয়। এদিকে পাইলটের কাজের সময় শেষ হয়ে যাওয়ায় তিনি আর বিমানটি ইসলামাবাদে নিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে দেয়। এদিকে পাইলটের এমন সিদ্ধান্তে বিরক্ত হয়ে প্রতিবাদ করতে থাকেন যাত্রীরা। প্রতিবাদে তারা বিমান থেকে নামতে অস্বীকার করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে ডাকা হয়।

পিআইএর একজন মুখপাত্র জানান, বিমানের নিরাপত্তার জন্য বিমান চালানোর আগে পাইলটদের যথাযথ বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে বিমানটি রাত ১১টার মধ্যে ইসলামাবাদে নামবে। মুখপাত্রের মতে, পিআইএ ফ্লাইটগুলো ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান এবং পেশোয়ারসহ পাকিস্তানের বিভিন্ন শহর থেকে ছাড়বে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit