শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

অটোরিকশায় এসে ভোট দিলেন শামীম ওসমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৫০ Time View

 

ডেস্ক নিউজ : শেষের দিকে ব্যটারিচালিত অটোরিকশায় এসে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে যান। কেন্দ্রে ঢোকার সময় হাতি প্রতীকের এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, কী হাতি ভোট সুষ্ঠু হয়েছে তো?

জবাবে এজেন্টরা বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। এর আগে একটি ব্যটারিচালিত অটোরিকশায় করে শামীম ওসমান এমপি ভোটকেন্দ্রে পৌঁছান। নাসিক নির্বাচনের ভোটগ্রহণ রোববার সকাল ৮টা থেকে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে নাসিকের ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালে ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যাই বেশি চোখে পড়ে। ভোটের মাঠে মেয়র পদে ছয়, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জনসহ মোট ১৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মধ্যে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit