বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: প্রশান্ত মহাসাগরে সুনামির হুমকি কেটেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View

 

আন্তর্জাতিকডেস্ক : প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ টোঙ্গার কাছে শনিবারের বিশাল সাগরতলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর নতুন করে সুনামির হুমকি কেটে গেছে। একটি পর্যবেক্ষণ গ্রুপ এ তথ্য জানিয়েছে। ওই প্রচণ্ড অগ্ন্যুৎপাতের পর শনিবার টোঙ্গোসহ আশপাশে সুনামিজনিত জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল। একটি ‘মিনি-সুনামি’ সুদূর জাপান পর্যন্ত পৌঁছে কোচি প্রিফেকচারে নৌযানের ক্ষতি করে।
 
আজ রবিবার প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডাব্লিউসি) বলেছে, নতুন করে সুনামির হুমকি কমে গেছে। তবে উপকূলীয় অঞ্চলগুলোকে শক্তিশালী বা অস্বাভাবিক মাত্রার ঢেউয়ের জন্য সতর্ক থাকতে হবে। যুক্তরাষ্ট্র ও জাপান এর আগে প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরে যেতে সতর্ক করেছিল। আরও সুনামি হওয়ার আশঙ্কা না থাকলেও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত টোঙ্গার অবস্থা কতটা খারাপ তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
 
আজ স্থানীয় সময় দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে ওই অঞ্চলের অন্যতম বড় দেশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, দ্বীপ দেশ টোঙ্গার রাজধানী নুকু’আলোফায় অনেক নৌকা এবং বড় পাথর পর্যন্ত উপকূলে ভেসে এসেছে।

জেসিন্ডা আরডার্ন বলেন, ‘নুকু’আলোফা আগ্নেয়গিরির ধূলোর পুরু স্তরে ঢেকে গেছে। তবে এছাড়া পরিস্থিতি শান্ত এবং স্থিতিশীল।’নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, ক্ষুদ্র প্রশান্ত মহাসাগরীয় দেশটির সঙ্গে তখন পর্যন্ত যোগাযোগ খুব সীমিত ছিল। জেসিন্ডা আরডার্ন আরও বলেন, পরিস্থিতি নিরাপদ থাকলে নিউজিল্যান্ড সোমবার সকালে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য বিমানবাহিনীর একটি পর্যবেক্ষণ বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit