সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‘নয়ন ভরা জল গো তোমার’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’ ‘হোম ইকোনমিক্স’-এর চলচ্চিত্র সংস্করণে জুলিয়া রবার্টস ‘ব্যাকরুমস’-এর মুক্তির তারিখ পেছাল টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

‘ইউক্রেন সীমান্তে ন্যাটোর অস্ত্র মোতায়েন রাশিয়ার জন্য রেডলাইন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইউক্রেন সীমান্তে ন্যাটো বাহিনীর সেনা এবং অস্ত্র মোতায়েন রাশিয়ার জন্য রেডলাইন বলে মন্তব্য করেন তিনি।ইউক্রেন ইস্যুতে আমেরিকা ও তার ন্যাটো মিত্রদের সঙ্গে যখন রাশিয়ার আলোচনা অচলাবস্থায় পড়েছে এবং পশ্চিমা শক্তির পক্ষ থেকে বারবার যুদ্ধের আশঙ্কার কথা বলা হচ্ছে তখন সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সের্গেই ল্যাভরভ।

গতকাল শুক্রবার মস্কোয় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্টের আসন্ন রাশিয়া সফর, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং কাজাখস্তানে সামরিক বাহিনীর শান্তিরক্ষা মিশনের ইস্যু নিয়েও কথা বলেন ল্যাভরভ। ইউক্রেন ইস্যুতে চলতি সপ্তাহে রাশিয়া এবং আমেরিকা ও তার ন্যাটো মিত্র দেশগুলোর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ঝুঁকি অনেক বেশি। এছাড়া অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিই-তে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল কার্পেন্টার বলেছেন, “ইউক্রেন নিয়ে যুদ্ধের দামামা বাজার শব্দ শোনা যাচ্ছে।”

অন্যদিকে, ওএসসিই-তে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, “রাশিয়ার প্রতি আমেরিকা ও ন্যাটো জোটের আগ্রাসী আচরণ অব্যাহত থাকলে কৌশলগত ভারসাম্য নিশ্চিত করার জন্য মস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit