বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

যুক্তরাষ্ট্রের হুমকির জবাব মিসাইলে দিল উত্তর কোরিয়া!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

ডেস্কনিউজঃ এক সপ্তাহ পার না হতেই ফের মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার নতুন করে কমপক্ষে দুটি মিসাইল ছুড়েছে দেশটি।

গত মঙ্গলবার মিসাইল পরীক্ষা করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দেয়া হয়। তাছাড়া যুক্তরাষ্ট্র জাতিসংঘের প্রতি আহ্বান জানায় তারা যেন উত্তর কোরিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা দেয়।

এই হুমকির জবাব উত্তর কোরিয়া দিল মিসাইল দিয়ে। তারা জানান দিল, যে কোনো ধরনের নিষেধাজ্ঞার ফলাফল ভয়াবহ হবে। ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।

উত্তর কোরিয়ার মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, শুক্রবার তারা দুটি মিসাইল শনাক্ত করেছেন। যেগুলো তারা ধারণা করছেন ছোট দূরত্বের ব্যালাস্টিক মিসাইল। এগুলো ছোড়া হয়েছে উত্তর পঙ্গান প্রদেশ থেকে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ আরো জানিয়েছেন, মিসাইল দুটি ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যে পৌছায়। এগুলোর সর্বোচ্চ গতি ছিল ৩৬ কিলোমিটার।

জাপানের কোস্টগার্ডও মিসাইল দুটিকে শনাক্ত করতে সমর্থ হয়। শুক্রবারের মিসাইল পরীক্ষার পর জাপান বেশ প্রতিক্রিয়া দেখিয়েছে।

এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, যদি নতুন করে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয়া হয় তাহলে কঠোরভাবে এর জবাব দেয়া হবে।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/বিপুল /১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit