রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

ফুলবাড়ীর পল্লীতে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিট ও হত্যার চেষ্ঠা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির নুর মামুদপুর গ্রামের রমনাথ রায়ের পূত্র শ্যামল চন্দ্র (৪০) এর ফুলবাড়ী থানায় গতকাল শুক্রবার (১৪ই জানুয়ারী২০২২)ইং তারিখে দায়েরকৃত অভিযোগসূত্রে জানা যায়, নুর মামুদপুর গ্রামের শ্যামল চন্দ্র রায় ইতোপূর্বে রামেশ^রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায়(৪২) রাস্তার সরকারি গাছ কাটিলে শ্যামল চন্দ্র রায় বাদী হয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগ করার জের ধরে উক্ত প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার সকাল ১০টায় বাড়ীর রাস্তার পাশে সুযোগ বুঝে তাকে আটক করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শ্যামল চন্দ্র রায় প্রতিবাদ করলে তাকে মারপিট করে এবং গলা টিপে হত্যার চেষ্টা করে।

এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে, এলাকায় থাকা তালা মুরমু, পুষ্পরানী, জবারানী ও এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। বিষয়টি নিয়ে, এলাকার লোকজনের সাথে কথা বলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।এ ব্যাপারে শ্যামল চন্দ্র রায়, বাদী হয়ে ফুলবাড়ী থানায় রামেশ^রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায়কে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে, অভিযোগকারী শ্যামল চন্দ্র রায়, সাংবাদিককে জানান, এলাকার লোকজন এগিয়ে না এলে আমাকে প্রাণে মেরে ফেলতো। অল্পের জন্য বেঁচে যাই। এ বিষয়ে আমি তদন্তসাপেক্ষে প্রশাসনের নিকট ন্যায় বিচার চাই। অন্যদিকে রামেশ^র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায় এর সাথে গতকাল শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, সামান্য কথা কাটাকাটি হয়েছে আমার পুকুরে আমাকে না বলে শ্যালো মেশিন লাগিয়ে পানি সেচছিল। যেহেতু আমি ওই পুকুরের অংশ পাই। এ বিষয়ে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার অভিযোগটি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেন জানান।

কিউএনবি/অনিমা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit