শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

কোভিড আক্রান্তদের ‘বাক্সবন্দী’ করছে চীন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  করোনাভাইরাসের সংক্রমণ ফের মাথাচাড়া দিয়ে ওঠছে চীনে। বেশ কিছু শহরে বাড়ছে এর প্রকোপ। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের জন্য নাকি ‘ধাতব বাক্স’ বানানো হয়েছে।

‘বাক্সবন্দি’ করা হচ্ছে করোনা আক্রান্তদের। ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। আর তারপরই চীনকে নিয়ে নতুন করে বিতর্ক উস্কে উঠেছে।

‘ধাতব বাক্স’-এ নাকি আইসোলেশনে থাকবেন করোনা আক্রান্তরা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কোভিড সংক্রামিত ব্যক্তিদের বা তাদের সংস্পর্শে আসা সবাইকেই ওই ‘ধাতব বাক্সে’ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যাতে কোনওভাবে তাদের থেকে আর সংক্রমণ ছড়াতে না পারে। 

কী রয়েছে ওই ‘ধাতব বাক্সে’? জানা যাচ্ছে, সেখানে আছে একটা খাট, পানির বোতল ও শৌচাগার। অভিযোগ, শিশু থেকে শুরু করে বয়স্ক, এমনকি গর্ভবতী মহিলাদেরও নয়া আইসোলেশন ব্যবস্থায় ২ সপ্তাহের জন্য রেখে দেওয়া হচ্ছে। কেউ থাকতে না চাইলে, তাকে জোর করে রাখা হচ্ছে। এই সব নিয়েই বিতর্ক দানা বেঁধেছে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে আছড়ে পড়েছে কোভিডের তৃতীয় ঢেউ। নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন-ই এর জন্য দায়ী বলে জানিয়েছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, ওমিক্রন ডেল্টার মত ভয়ঙ্কর না হলেও বিপজ্জনক। বিশেষ করে যাঁরা টিকা নেননি, তাদের জন্য তো বটেই। একইসঙ্গে অতি সংক্রামক তো বটেই। সূত্র: জিনিউজ

কিউএনবি/অনিমা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit