শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আবারও রকেট হামলায় কেঁপে উঠল বাগদাদের মার্কিন দূতাবাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পরপর চারটি রকেট আঘাত হানে এই গ্রিনজোনে। এ ঘটনায় দু’জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইরাকের একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা জানিয়েছেন, কমপক্ষে চারটি কাতিউশা রকেট গ্রিনজোনে আঘাত হানে। এর মধ্যে তিনটি পড়েছে মার্কিন দূতাবাস চত্বরে।

অন্যটি ওই এলাকার একটি স্কুলের কাছে পড়ে। এতে দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরাকি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল যে, মার্কিন দূতাবাস লক্ষ্য করে ছোঁড়া দুটি কাতিউশা রকেট লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই ভূপাতিত করা হয়েছে।  ইরাকে অবস্থিত মার্কিন স্বার্থের ওপর সাম্প্রতিক দিনগুলোতে হামলা বেড়ে গেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সর্বশেষ এ হামলা হল। 

গত মাসেও বাগদাদের গ্রিনজোন এলাকায় দুটি কাতিউশা রকেট দিয়ে হামলা হয়। এছাড়া, গত ৮ জুলাই ওই এলাকায় আরও দুটি রকেট আঘাত হানে। এর দুদিন পর মার্কিন দূতাবাস লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এ ধরনের হামলা মোকাবেলার জন্য মার্কিন দূতাবাস এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit