রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

৬০ বছরের মধ্যে সর্বোচ্চ গরম দিন দেখল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : গেল ৬০ বছরের মধ্যে এবারেই সর্বোচ্চ তাপমাত্রা দেখল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর অনস্লোতে তাপমাত্রা মাপা হয়েছে ৫০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৬২ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ায় রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছিল। 

শুক্রবার দেশটিতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানা গেছে। ফলে অনস্লো ও আশপাশের এলাকায় তাপমাত্রায় যে রেকর্ড হয়েছে তা আবার ভাঙতে পারে বলেই মনে করছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো।

গত মাসে দেশটিতে বড় ধরনের দাবানল হয়েছে। তাপমাত্রা বাড়ায় এই দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বজ্রপাতের অভাবের কারণে এই অঞ্চলে গরম বাতাস তৈরি হয়েছে। তাই বাসায় থাকার সময় সবাইকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে এবং বাইরে থাকার সময় ছায়ায় থাকার পরামর্শ দিচ্ছে দেশটির আবহাওয়া অফিস। 

স্থানীয় বাসিন্দারা বলছেন তাপমাত্রা এতো বেশি হয়ে গেছে যে তাদের অফিসের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও কাজ করা বন্ধ করে দিয়েছে। বিবিসির আবহাওয়ার পূর্বাভাসদাতা ক্রিস ফকস বলেন, শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়বে তবে পরের দিনগুলোতে কমবে।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সকাল ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit