শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

করোনা আক্রান্ত কিনা শুঁকেই বলে দেবে কুকুর!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : কুকুর বলে দেবে আপনি করোনা আক্রান্ত কি-না! এখন থেকে আপনার শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে কি না, তা খুঁজে বের করতে পারবে কুকুর। শুনে অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই। আদপেই সম্ভব হচ্ছে এই বিষয়টি।

গন্ধ শুঁকে বোমা ও মাদক চিনতে দীর্ঘদিন ধরে কুকুরের ব্যবহার হয়ে আসছে। নির্দিষ্ট ধরণের ক্যানসার, ডায়াবেটিস এবং এমনকি পারকিনসন্স রোগও শুঁকে চিহ্নিত করতে কুকুরের ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় কোনও পরীক্ষা বা রাসায়নিক জড়িত থাকে না। কুকুরের কোনও জিনিস শুঁকে চিহ্নিত করার এই প্রক্রিয়াকে ‘বায়োডিটেকশন’ বলা হয়।

২০২০ সালে, করোনা ভাইরাসের আঘাত হানার পরেই বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা সার্স-কোভ-২ ভাইরাস শুঁকতে কুকুরদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এবং প্রথম দিকেই সাফল্যের মুখ দেখেন তারা।

আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই) জানিয়েছে, কুকুর তাদের অত্যন্ত সংবেদনশীল ঘ্রাণশক্তির জন্য পরিচিত। যখন কেউ অসুস্থ হয়, তখন মানবদেহ নির্দিষ্ট উদ্বায়ী জৈব যৌগ নির্গত করে। যা গ্যাস হিসাবে নির্গত হয়। এবং প্রতি সংক্রমণে একটি নির্দিষ্ট গন্ধ থাকে। সুতরাং, যাঁদের শরীর থেকে কোভিড সংক্রামিত হওয়ার পরে নির্দিষ্ট উদ্বায়ী জৈব যৌগ নির্গত হয়, তাদের শরীর থেকে একটি স্বতন্ত্র গন্ধ বেরোয়। এই বিশেষ গন্ধটি ‘বায়োডিটেকশন’-এর মাধ্যমে চিহ্নিত করা যেতে পারে।

বিমানবন্দরগুলি এই শনাক্তকরণ পদ্ধতির জন্য আদর্শ জায়গায় পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে এই প্রক্রিয়ায় পরীক্ষা শুরু হয়েছে। লেবানন, সংযুক্ত আরব আমিরশাহি এবং ফিনল্যান্ডে এই প্রক্রিয়ায় পরীক্ষা প্রথম শুরু হয়। 

এনসিবিআই জানিয়েছে, ফিনল্যান্ড এবং লেবাননে পরিচালিত পরীক্ষাগুলির ক্ষেত্রে করোনা পজিটিভদের শনাক্ত করতে সক্ষম হয় কুকুর। আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ শতাংশ সাফল্য পাওয়া যায় বলেও এনসিবিআই জানিয়েছে।

এর পর থেকেই করোনা চিনতে স্নিফিং কুকুর মোতায়েন করা জায়গার সংখ্যা বাড়ছে। দুবাইয়ের পুলিশ ৩৮টি স্নিফার কুকুরের একটি বিশেষ ইউনিট গঠন করেছে, যা ৯২ শতাংশ নির্ভুলভাবে মানুষের ঘামের নমুনা থেকে কোভিড শনাক্ত করতে পেরেছে বলে দাবি। সূত্র: আনন্দাবাজার

কিউএনবি/অনিমা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সকাল ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit