রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

এবার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২০৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহেরও কম ব্যবধানে দ্বিতীয় মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া। মঙ্গলবার এই মিসাইল নিক্ষেপ করা হয়। এবারের মিসাইলটি ‘ব্যালিস্টিক মিসাইল’ হতে পারে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

এর আগে গত ৫ জানুয়ারি বছরের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা হিসেবে পারমাণবিক শক্তিধর এই দেশটি নিজের পূর্ব উপকূলে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করে। এক সপ্তাহের মধ্যেই মঙ্গলবার দেশটি দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, “উত্তর কোরিয়া একটি সন্দেহজনক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে আমাদের সামরিক বাহিনী শনাক্ত করেছে। মঙ্গলবার স্থানীয় সকাল ৭টা ২৭ মিনিটে ভূমি থেকে নিজের পূর্ব উপকূলে ব্যালিস্টিক মিসাইলটি নিক্ষেপ করে পিয়ংইয়ং।”

এদিকে উত্তর কোরিয়ার এই মিসাইল নিক্ষেপের বিষয়টি জাপানের কোস্টগার্ডও শনাক্ত করেছে। তারা এই মিসাইলটিকে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো’ বলে উল্লেখ করেছে। এছাড়া পিয়ংইয়ংয়ের এই মিসাইল নিক্ষেপের পরপরই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছেন, “উত্তর কোরিয়া মিসাইল নিক্ষেপ অব্যাহত রেখেছে। এটি খুবই নিন্দনীয়।” সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, বিবিসি ও আলজাজিরা

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit