সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম

আইসিসির ডিসেম্বরের সেরা এজাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২০৭ Time View

 

স্পোর্টস ডেস্ক :  মুম্বাইয়ে ওয়াংখেড়ে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে আইসিসির ডিসেম্বরের মাসের সেরা খেলোয়াড় হলেন নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল।

এজাজ এবার মনোনীত হয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল ও মিচেল স্টার্কের সঙ্গে। বিরল এক কীর্তি গড়ে ভারত ও অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটারকে পরাজিত করলেন তিনি।

গত ডিসেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্ট ম্যাচে ১৪ উইকেট নেন এজাজ। প্রথম ইনিংসে ১০ উইকেটের সবগুলো নিয়ে টেস্ট ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে জিম লেকার ও অনিল কুম্বলের পাশে বসেন তিনি।

উল্লেখ্য, টেস্ট দলের সঙ্গে এজাজের প্রথম ভারত সফর ছিল এটি। যে মুম্বাইয়ে জন্ম হয়েছিল, সেখানেই লিখলেন রূপকথার গল্প। 

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit