শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

টেইলরকে ‘গার্ড অব অনার’ দিলেন মুমিনুলরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১০৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : গত ৩০ ডিসেম্বর টেইলর রস ঘোষণা দেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজেই শেষবার টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। আর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে খেলে ব্যাট প্যাড একেবারে তুলে রাখবেন।

হ্যাগলি ওভালে ডেভন কনওয়ে আউট হলে মাঠে প্রবেশ করেন টেইলর। চারদিক থেকে করতালি। একে একে সব দর্শক দাঁড়িয়ে গেলেন। নিউজিল্যান্ডের শীর্ষ টেস্ট ব্যাটসম্যানকে দাঁড়িয়ে অভিবাদন জানালেন সবাই। এমনকি মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশও গার্ড অব অনার দিলেন তাকে, যা প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘোষণা অনুযায়ী, সোমবার প্রথম ইনিংসে ব্যাট করতে নামলেন টেইলর। যখন দলীয় স্কোর ২ উইকেটে ৩৬৩। ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম অপরাজিত ১৯০ রানে। সংগ্রহ যে বিশাল হতে যাচ্ছে, সেটা ধারণা করাই যাচ্ছিল। তাতে করে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস না-ও খেলতে হতে পারে ধরেই টেইলর সম্ভাব্য শেষবার সাদা পোশাকে ২২ গজে নামলেন।

যখন টেইলর মাঠে ঢুকলেন, তখন দুই সারিতে মুমিনুল-তাসকিনরা দাঁড়িয়ে পড়েন ক্রিজের পাশে এবং হাততালি দিয়ে স্বাগত জানান। কিউই ব্যাটসম্যানের সঙ্গে হ্যান্ডশেক করেন বাংলাদেশ অধিনায়ক। তারপর সফরকারীদের খেলোয়াড়দের সারির মাঝ দিয়ে ক্রিজে যান টেইলর।

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit