বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

পাকিস্তানজুড়ে প্রাকৃতিক দুর্যোগ: তুষারপাত-বৃষ্টিতে মৃত বেড়ে ৪০

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৭২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  নতুন বছরের শুরুতেই পর পর প্রাকৃতিক বিপর্যয়ে পাকিস্তান। একদিকে তুষারপাত, অন্যদিকে প্রবল বৃষ্টিপাত। সবমিলিয়ে সে দেশের বিভিন্ন প্রান্তে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত শনিবার  সন্ধ্যা পর্যন্ত তুষারপাতে আটকে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গতকাল রবিবার সকালে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২২ জনে। অন্যদিকে, প্রবল বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়ায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেক। সবকিছু মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের জেরে পাকিস্তান থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

গত শনিবার থেকে পাকিস্তানের উত্তর প্রান্তে পর্বতচুড়োয় অবস্থিত শহর মুরিতে তুষারপাতের কারণে গাড়িতে আটকে পড়েন অনেকেই। পর্যটকদের হুড়োহুড়িতে শহরের রাস্তায় যানজট তৈরি হয়। প্রবল তুষারপাত ও যানযটের কারণে গাড়ি সরানো যায়নি। চরম ঠান্ডায় গাড়িতেই ২২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গাড়িতে আটকে থাকা পর্যটকদের কম্বল এবং খাবার বিতরণ করছে স্থানীয় প্রশাসন। আগামী দুই দিন ওই শৈলশহরে পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের অবস্থাও শোচনীয়। সেখানে শুরু হয়েছে প্রবল তুষারপাত। কোথাও কোথাও ভারি বৃষ্টি হচ্ছে। যার জেরে ইতিমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, পাঞ্জাব এবং বালুচিস্তান প্রদেশেও প্রবল বর্ষণ চলছে। সেখান থেকে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গৃহহীন শতাধিক। স্থানীয় প্রশাসন এবং সেনা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit