শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রিয়া-অনন্যাকে বিয়ে করতে চান মিস্ত্রিরা, সাড়া দেবেন দুই বধূ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  প্রেম মানে না কোনো বাধা। তাই দুই বধূকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন দুই রাজমিস্ত্রি— শেখর রায় এবং শুভজিৎ দাস। এখন তারা নিজেদের প্রেমকে ফিরে পেতে চাইছেন। শুধু ফিরে পাওয়াই নয়, তাদের প্রণয়কে আইনি পথে পরিণতি দেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন তারা। 

বালির দুই গৃহবধূ এবং এক শিশুকে অপহরণের মামলায় গত ৩০ ডিসেম্বর জামিন পেয়েছেন শেখররা। বৃহস্পতিবার হাওড়া আদালতে এসেছিলেন দু’জনেই। আদালত চত্বরে দাঁড়িয়ে তারা বলেন, “রাজমিস্ত্রি বলে কি আমরা মানুষ নই! আমাদের কি মন নেই! আমরাও তো ভালবাসতে পারি!”

শেখর এবং শুভজিৎ জানিয়েছেন, অনন্যা এবং রিয়া দু’জনকেই ভালবাসেন তারা দু’জনে। যদি ওই দুই গৃহবধূ চান, তা হলে তাদের সঙ্গে সংসার পাততেও রাজি ওঁরা। তবে পুরো আইনি প্রক্রিয়া মেনেই। গত বছরের ১৫ ডিসেম্বর নিজের সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে যান বালির নিশ্চিন্দা থানার কর্মকার পরিবারের বধূ রিয়া। সঙ্গে ছিলেন তার জা অনন্যা। 

বেশ কয়েক দিন নিখোঁজ থাকার পর পুলিশ জানতে পারে বাড়িতে কাজ করতে আসা দুই রাজমিস্ত্রির সঙ্গে ঘর ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন কর্মকার পরিবারের ওই দুই বধূ। পরে ফেরার পথে তাদের চার জনকে আসানসোল স্টেশন থেকে আটক করে পুলিশ। পরে দুই রাজমিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ। রিয়া এবং অনন্যাকে পুলিশ ছেড়ে দিলেও তাদের আর ‘ঠাঁই’ হয়নি শ্বশুরবাড়িতে। শেষমেশ তারা বাপেরবাড়িতে ওঠেন।

রাজমিস্ত্রিদের আইনজীবী শীর্ষ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ‘‘ওই দুই গৃহবধূ স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। পুলিশ চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরেই রাজমিস্ত্রিদের জামিন দেওয়া হয়। এখন রিয়া এবং অনন্যাকে বিয়ে করতে চাইছেন শেখররা। তবে আইনি প্রক্রিয়া মেনেই ওঁদের সঙ্গে সংসার করতে চাইছেন শেখররা।’’

রাজমিস্ত্রিদের আরও এক আইনজীবী তারক বাগানি বলেন, ‘‘দু’জনের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয়েছিল। কিন্তু অনন্যা এবং রিয়া জানিয়েছেন তারা স্বেচ্ছায় গিয়েছেন। পুলিশ চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরই শেখর এবং শুভজিৎকে জামিন দেওয়া হয়েছে।’’

রাজমিস্ত্রিরা তার প্রণয়ের পরিণতির ইচ্ছাপ্রকাশ করলেও রিয়া এবং অনন্যা তাদের সেই প্রস্তাবে রাজি হন কি না তা এখনও জানা যায়নি। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit