শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ব্রিটেন ভ্রমণে করোনা পরীক্ষার বাধ্যবাধকতা থাকছে না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ধরন মোকাবেলায় আগামীতে মারাত্মক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, করোনায় আক্রান্তদের সামাল দেওয়ার সক্ষমতা বাড়াতে করোনা পরীক্ষার ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিলের ঘোষণা দিয়েছেন জনসন। ব্লুমবার্গের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, টিকা নেওয়াদের যুক্তরাজ্যে যাত্রা শুরুর আগে করোনা পরীক্ষার বাধ্যবাধকতা উঠে যাবে। জানা গেছে, শুক্রবার থেকে সেই নিয়ম বাতিল হচ্ছে। 

এমনকি বাড়িতে র‌্যাপিড কিটে পরীক্ষায় যারা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, ১১ জানুয়ারি থেকে আর পিসিআর পরীক্ষার দরকার পড়বে না। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বরিস জনসন বলেছেন, যাদের সবচেয়ে বেশি দরকার তাদের কাছে আমাদের টেস্টিং সক্ষমতা পৌঁছাতে ব্যবস্থা নেওয়া জরুরি।  তিনি আরো জানান, যুক্তরাজ্যের হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রতি ৯ দিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে।
সূত্র : ব্লুমবার্গ।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit