শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দ্বিতীয়বারের মত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএন জানিয়েছে এটি সাতশ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে। 

দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা এই ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দীর্ঘ সময় শত্রুর নজরদারি এড়াতে সক্ষম বলে জানানো হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে। 

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের দিকে দেশটির পূর্ব উপকূল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে। এটিই চলতি বছর দেশটির প্রথম বড় ধরনের অস্ত্র পরীক্ষা। 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করার প্রতিশ্রুতি দেওয়ার পর পরই এই পরীক্ষা চালানো হল।

নববর্ষে দেওয়া এক ভাষণে কিম জং উন বলেছিলেন, পিয়ংইয়ং প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করা অব্যাহত রাখবে কেননা কোরীয় উপত্যকার সামরিক পরিবেশ ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় গত বছর বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাতে চাওয়া অল্প কয়েকটি দেশের একটি উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও চীনও এই অস্ত্রের উন্নয়ন ঘটাতে চায়।

উত্তর কোরিয়ার সর্বশেষ এই পরীক্ষা সর্বপ্রথম বুধবার ভোরে শনাক্ত করে জাপানের কোস্ট গার্ড। পরে সিউলের প্রতিরক্ষা কর্তৃপক্ষ এই উৎক্ষেপণের কথা নিশ্চিত করে।

এর আগে গত সেপ্টেম্বরে হওয়াসং-৮ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এবারের ক্ষেণাস্ত্রটির সঙ্গে আগেরটির পুরোপুরি মিল নেই। তবে কিছু বৈশিষ্ট্যে মিল রয়েছে। 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit