সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করে জাতিসংঘ এর কঠোর নিন্দা জানিয়েছে। 

বুধবার সংস্থাটির মুখপাত্র স্টিফান ডুজারিক একথা জানান। খবর এএফপি’র।

তিনি বলেন, “শান্তিরক্ষীরা মঙ্গলবার রাতে ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের’ হামলার শিকার হন।”

ডুজারিক বলেন, “হামলাকারীরা ‘শান্তিরক্ষীদেরকে দেয়া জাতিসংঘের গাড়ি ভাংচুর করে এবং সরকারি বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।’ তবে তিনি ক্ষতির ধরণ বা হামলার শিকার শান্তিরক্ষীদের অবস্থার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।

তিনি আরো বলেন, “তারা নিয়মিত টহলের অংশ হিসেবে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে একত্রিত হতে যাচ্ছিল।”

কিউএনবি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit