রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

টিকা না নিলে জীবন কঠিন করে তুলব: ম্যাঁক্রো

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা না নেওয়া নাগরিকদের জীবন কঠিন করে তুলবেন বলে হুশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। তিনি বলেছেন, আমি সত্যি তাদের হয়রানি করতে চাই, আর আমরা এটা করতে থাকবো। তবে রাজনৈতিক বিরোধীরা বলছেন, ম্যাঁক্রো যেভাবে কঠিন ভাষায় কথা বলেছেন তা একজন প্রেসিডেন্টের জন্য সঙ্গত নয়। খবর বিবিসির। কোভিড সংক্রান্ত এক বিল পাস বিলম্বিত হওয়ার মধ্যে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। বিলটির বিরুদ্ধে বিরোধী আইনপ্রণেতারা ঐক্যবদ্ধ হয়েছে। ওই বিলে টিকা না নেওয়া ব্যক্তিদের প্রকাশ্যে চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিরোধীরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ায় পার্লামেন্টে এনিয়ে বিতর্ক মধ্যরাতের পর বন্ধ হয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit