শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

যেভাবে হত্যাচেষ্টা থেকে বাঁচলেন হাইতির প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৬১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : হাইতির স্বাধীনতা দিবস উদযাপনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে হত্যার চেষ্টা চালিয়েছে বন্দুকধারীরা। কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার উত্তরাঞ্চলীয় শহর গোনাইভসের এক চার্চে এই ঘটনা ঘটে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তীব্র গুলির মধ্যে দ্রুত গাড়িতে ওঠার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। গত বছরের জুলাইতে প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে খুনের পর থেকেই হাইতির নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি দেশটির ক্ষমতাধর অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান জোরাল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এসব চক্র অপহরণ এবং দেশের গ্যাস বিতরণের বড় অংশ দখল করে নেওয়ার পর এই প্রতিশ্রুতি দেন তিনি। গ্যাস বিতরণের বড় অংশ দখল হয়ে যাওয়ায় হাইতিতে দেখা দেয় তীব্র জ্বালানি সংকট। 

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এরিয়েল হেনরিকে হত্যাচেষ্টার নেপথ্যে রয়েছে ‘দস্যু ও সন্ত্রাসীরা’। সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কার্যালয় আরো জানিয়েছে, হামলাকারীরা বহরের ওপর হামলা চালাতে দেওয়ালের পিছনে লুকিয়ে ছিল। তারা চার্চ ঘিরে ফেলে বিশপকে হুমকি দেয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলি বিনিময়ে একজন নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট জোভেনেই মোইসি খুন হওয়ার দুই সপ্তাহ পর হাইতির প্রধানমন্ত্রী হন এরিয়েল হেনরি। তার নেতৃত্বাধীন ভঙ্গুর প্রশাসনের জন্য এই হত্যাচেষ্টা আরেকটি বড় ধরনের বিপর্যয়। রয়টার্স 
 

কিউএনবি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit