শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি

ঝিকরগাছায় আলিনা জুট মিলস্ লিমিটেডে অগ্নিকান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২১৭ Time View

 

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় আলিনা জুট মিলস্ লিমিটেডে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এসময় শ্রমিক, ম্যাকানিক ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানাগেছে, বুধবার সকাল ৯টার দিকে ঝিকরগাছার সাগরপুর গ্রামে অবস্থিত আলিনা জুট মিলস্ লিমিটেডের ২নং ইউনিটে একটি মটর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মহুর্তের মধ্যে মিলে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিলের মধ্যে গ্যাস ও পানি দিয়ে শ্রমিক ও ম্যাকানিকরা আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

পরে যশোরের আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। ততক্ষণে মিলের হ্যাসিয়ান ক্লাথ, বেশ কয়েকটি ম্যাশিনসহ অনেক জিনিষপত্র পুড়ে যায়। শ্রমিকরা কিছু হ্যাসিয়ান ক্লাথ উদ্ধার করে। মিলের ফ্লোর সুপারভাইজার জয়নাব আক্তার নীলা ও ব্যবস্থাপক মাহাফুজুল ইসলাম জানান, সকালে মিলের একটি মটর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ১/২ মিনিটের মধ্যে মিলের আগুন ছড়িয়ে পড়ে। তখন শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। কিছু শ্রমিক ও ম্যাকানিকরা মিলের মধ্যে গ্যাস ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পাশের খাল থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

কিউএনবি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit