মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম

আমেরিকায় কোভিড বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিডের বিস্ফোরণ ঘটেছে। ওমিক্রন আবহে একদিনে ১০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। কোভিডের দু’টি ঢেউয়ের তুলনায় তিন গুণ বেশি সংক্রমণ হয়েছে বলে জানাচ্ছে সে দেশের স্বাস্থ্য দফতর।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, সোমবার আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ৪২ হাজার মানুষ।

আমেরিকায় সংক্রমণে এখন চালিকাশক্তির ভূমিকায় ওমিক্রন। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাত্র চার দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এক দিনে আক্রান্তের সর্বশেষ রেকর্ড ছিল প্রায় ছ’লক্ষ।

ইতিমধ্যেই আমেরিকায় সাড়ে পাঁচ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রতি ছ’জনের মধ্যে এক জন কোভিডে আক্রান্ত। মৃত্যু হয়েছে আট লক্ষ ২৬ হাজার মানুষের।

দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যে ভাবে সংক্রমণ বাড়ছে তাতে কোভিড সংক্রান্ত নির্দেশিকায় বেশ কিছু রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা প্রশাসন। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit