বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ইসরায়েলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মহড়া চলাকালীন সময়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইসরায়েলের দুই পাইলট নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ইসরায়েলের উত্তর সীমান্তে ভূমধ্যসাগরে সেনা মহড়া শুরু হয়েছে। মূলত নৌসেনার এই মহড়ায় যোগ দিয়েছে বিমানবাহিনীর অফিসার এবং সেনারাও। ইসরায়েলের সেনাবাহিনীর টুইট অনুযায়ী, সোমবার দুই পাইলট জাহাজ থেকে হেলিকপ্টার উড্ডয়ন করে মহড়ায় যোগ দিয়েছিলেন। কিন্তু আকাশে ওড়ার পরেই তাদের হেলিকপ্টার ভেঙে যায়। তাতেই দুইজনের মৃত্যু হয়।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কমান্ডো এবং ডুবুরিরা। দ্রুত উদ্ধারকাজ শুরু করে তারা। তারাই এক আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বিশেষ বিমানে আহত সেনাকে হাসাপাতালে পৌঁছে দেওয়া হয়। হাসপাতাল জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল। বাকি দুই পাইলটকে বাঁচাতে পারেনি উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ইসরায়েলে তৈরি আতালেফ হেলিকপ্টার চালাচ্ছিলেন তারা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে বিশেষ তদন্ত কমিটি তৈরি হয়েছে। আপাতত মহড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে সামরিক কর্তৃপক্ষ

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit