শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

জগন্নাথপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল দুজনের

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ Time View

 

ডেস্কনিউজঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক্টরের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার সংলগ্ন ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের অটোরিকশাচালক শুভ মিয়া (২৫) ও যাত্রী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের আমির হোসেন (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীগঞ্জের সৈয়দপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা রানীগঞ্জ যাচ্ছিল। পথে আলীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ গাড়িতে থাকা ওই যাত্রী ঘটনাস্থলে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গাড়ি দুটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কিউএনবি/বিপুল/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit