শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

ওমিক্রনের ছোবলে বিশ্বজুড়ে আক্রান্ত ১২ লাখের কাছাকাছি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ছোবলে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখের কাছাকাছি। আর মৃতের সংখ্যা প্রায় চার হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো তিন হাজার ৮৭৫ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৭ হাজার ১৪৩ জন।

এর আগে শনিবার বিশ্বে মারা গিয়েছিল আরো পাঁচ হাজার ৬২০ জন। অন্যদিকে আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৩১ হাজার ২৯৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৫১৯ জন। মৃত্যু হয়েছে আট লাখ ৪৭ হাজার ১৬২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ৯৮৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন চার লাখ ৮১ হাজার ৫১৯ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ২২ লাখ ৯১ হাজার ৫০৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৯ হাজার ১৩৯ জনের।

কিউএনবি/রেশমা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit