শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

দৌলতপুরের কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৪১ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ে সরকার কর্তৃক বিনামুল্যের বই বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে শনিবার সীমিত পরিসরে শুধুমাত্র ষষ্ট শ্রেণির এক তৃতীয়াংশ শিক্ষার্থীর হাতে ২০২২ সালের নতুন সিলেবাসের বই তুলে দেয়া হয়। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন, বিদ্যুতসাহী সদস্য আলাউদ্দীন, সদস্য আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব, সহকারী প্রধান শিক্ষক রাজু আহমেদসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষার্থীদের বছরের প্রথম দিন থেকে লেখাপড়ায় মনোযোগি করার জন্য মাধ্যমিক স্তরে বিনামুল্যে বই বিতরনের উদ্যোগ গ্রহন করেছেন। সরকারের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগি হওয়ার আহবান জানানো হয়।

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit