বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

কিম গুরুত্ব দিলেন খাদ্যে, পরমাণু নয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্থানীয় সময় শনিবার দেওয়া ভাষণে ২০২২ সালের মূল লক্ষ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু অস্ত্র নয়; তার দেশের অর্থনৈতিক ও জীবনমান উন্নয়ন চান তিনি। ক্ষমতা গ্রহণের ১০ বছরে উপলক্ষে দেওয়া ভাষণে এ কথা বলেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে কিম জং উনকে উদ্ধৃত করে জানিয়েছে, উত্তর কোরিয়ার মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চলমান সমস্যা কাটাতে নতুন বছরে মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক উন্নয়ন হবে মূল লক্ষ্য। 

অথচ কিম জং উন বেশিরভাগ সময় কথা বলতে গিয়ে এর আগে পরমাণু উন্নয়নের কথা বারবার বলেছেন। কিন্তু এবার তার মুখেই শোনা গেল ভিন্ন সুর। অবশ্য করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকেই অভ্যন্তরণীভাবে লকডাউনে চলে যায় কিম প্রশাসন। কিন্তু সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়। সেই সঙ্কট কাটিয়ে উঠতে নিজের পরিকল্পনার কথা জানালেন কিম জং উন। তিনি বলেছেন, জাতীয় উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে নজর দেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit