সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তুহিন ও সম্পাদক সোহান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৮২ Time View

 

শেখ মোহাম্মদ রতন,মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন-শহীদ-ই-হাসান তুহিন, সাধারন সম্পাদক আবু সাঈদ সোহান এবং কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়  যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ রতন। শুক্রবার (৩১ ডিসেম্বর) নির্বাচন শেষে  রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে শহীদ-ই-হাসান তুহিন (জিটিভি) ও সাধারণ সম্পাদক পদে মু. আবু সাঈদ সোহান (দি ডেইলি ইন্ডাস্ট্রি) বিজয়ী হয়েছেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি), সহ-সভাপতি গোলজার হোসেন (দৈনিক দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রতন (দৈনিক শেয়ারবিজ), কোষাধ্যক্ষ সেতু ইসলাম (নিউজ টোয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক নাদিম হোসাইন (আমাদের সময়), দপ্তর সম্পাদক মাসুদ রানা ( দৈনিক মুন্সীগঞ্জের কাগজ ও দৈনিক আলোকিত বাংলাদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ), প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ হোসেন (ডিবিসি নিউজ ও ডেইলিস্টার) ও ক্রীড়া সম্পাদক সুজন পাইক (মোহনাটিভি)।

এছাড়া কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মামুনুর রশীদ খোকা (দৈনিক দেশ রুপান্তর), মঞ্জুর মোর্শেদ (দৈনিক ইনকিলাব), কাজী সাব্বির আহমেদ দিপু (দৈনিক সমকাল), মোঃ মাহবুবুর রহমান (দৈনিক মুক্ত খবর), আব্দুস সালাম (দৈনিক নয়াদিগন্ত) ও মোঃ নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার)। নির্বাচনী দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার এবং মুন্সিগঞ্জ প্রেসক্লাব নির্বাচন রিটানিং অফিসার মুহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়া। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল,পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit