বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম

স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হননি : দূতাবাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : স্পেনে সংঘটিত ট্রেন দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস জানায়, ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দূতাবাস গভীর শোক প্রকাশ করছে।

নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে দূতাবাস।

দুর্ঘটনার পর থেকে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়েছে। এ পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বুধবার স্পেনে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৬,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit