বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আত্মীয়তার সম্পর্কের অন্তর্ভুক্ত কারা, জানুন ইসলামের ব্যাখ্যা স্ত্রীর পর্দায় বাধা দিলে স্বামীর করণীয় কী? রাগের মাথায় ‘আমি মুসলমান না’ বললে কি নতুন করে কালেমা পড়তে হবে? দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার নেপথ্যে লাল সংকেত উপেক্ষা নাকি সিস্টেমে ত্রুটি ব্রাজিল থেকে ‌‘পালানোর অভিযোগ’ নিয়ে মুখ খুললেন ফ্লাভিও বলসোনারো নির্বাচনে কারচুপির অভিযোগ তুলল নেতানিয়াহুর দল, ক্ষমতা হারানোর শঙ্কা নেতানিয়াহু ক্ষমতা হারালেই গ্রেফতার হতে পারেন কী? ইরান যুদ্ধ, এল নিনোর প্রভাবে বিশ্বে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি

পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশে সরাসরি এসআই ও কনস্টেবল মিলিয়ে মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার দুপুরে সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এর মধ্যে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এসআই পদে সরাসরি এই নিয়োগ দিতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে।

সাধারণত পুলিশ প্রবিধান অনুযায়ী এসআই পদের ৫০ শতাংশ পদে বিভাগীয় পদোন্নতি এবং বাকি ৫০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়ার নিয়ম রয়েছে। তবে এবারই প্রথমবারের মতো পদোন্নতির নিয়ম শিথিল করে শতভাগ এসআই সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই ১৪ হাজার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক ও জোরদার করতে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে নতুন এসব পদ সৃজন করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রবিধান সংশোধন করে আপাতত এই একবারের জন্যই পুরো চার হাজার পদে সরাসরি এসআই নেওয়া হচ্ছে, তবে প্রয়োজনে সরকার ভবিষ্যতেও এমন সিদ্ধান্ত নিতে পারবে। সরকারিসেবা

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, পুলিশে এএসপি ক্যাডারে শূন্য পদ পূরণে ৫২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪ শত থেকে ৫ শত সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগের পর তাদের বুনিয়াদি প্রশিক্ষণের সময়কাল কিছুটা সংক্ষিপ করার কথা ভাবা হচ্ছে।

নতুন এসব নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা এবং কড়া গোয়েন্দা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে কনস্টেবল, এসআই ও পুলিশ সার্জেন্ট পদে প্রায় ১ লাখ ২০ হাজার সদস্য নিয়োগ পেয়েছিলেন। এটি পুলিশ বাহিনীর মোট সদস্যসংখ্যার প্রায় অর্ধেক।

কর্মকর্তাদের মতে, বিগত দেড় দশকে পুলিশের নিয়োগের বড় অংশই ছিল রাজনৈতিক। তৎকালীন আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীর সদস্যদের ব্যবহার করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৬,/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit