শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মার্কিন নৌমন্ত্রী হাং কাও। ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর রয়েছে। ক্ষয়ক্ষতির পর সেটি সংস্কার করা হবে কি না, তা মূল্যায়ন করছে মার্কিন নৌবাহিনী।

সম্প্রতি ‘দ্য ইপোক টাইমসকে’ দেওয়া এক সাক্ষাৎকারে হাং কাও বলেন, ইরান বাহরাইনে ‘চরম ধ্বংসযজ্ঞ’ চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের ছয় মাসের মাথায় মার্কিন সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়ে এটি ওয়াশিংটনের পক্ষ থেকে বিরল স্বীকারোক্তি।

কাওয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারির এই স্পষ্টবাদিতাকে তারা স্বাগত জানান। তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ‘চরম ধ্বংসযজ্ঞ’ চালিয়েছে। একই সঙ্গে অন্যান্য মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একাধিকবার হামলা চালিয়েছে ইরান। ধারাবাহিক এসব হামলার পর ওই ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। গত ৮ সেপ্টেম্বর রাতে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলা হয়। এতে একাধিক মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ওপেন সোর্স থেকে পাওয়া ছবি বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা হামলায় বাহরাইনের ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি’ ঘাঁটিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে ঘাঁটিটি একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়।

স্যাটেলাইট ছবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং সেনা সদস্যদের সাক্ষাৎকার বিশ্লেষণ করে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ইরানের হামলায় ঘাঁটিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলার পরপরই পেন্টাগন এসব ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেনি।

তদন্তে দেখা গেছে, ঘাঁটির কমান্ড সেন্টারসহ অন্তত এক ডজনের বেশি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাও জানান, ঘাঁটিটি পুনর্নির্মাণ বা সংস্কার করা হবে কি না, তা নিয়ে নৌবাহিনী মূল্যায়ন করছে। তিনি বলেন, এ বিষয়ে পর্যালোচনার জন্য তার একটি টাস্কফোর্স কাজ করছে।

নৌবাহিনীর সবচেয়ে জ্যেষ্ঠ ইউনিফর্মধারী কর্মকর্তা অ্যাডমিরাল ড্যারিল কডল চলতি মাসের শুরুতে জানিয়েছিলেন, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এনএসএ বাহরাইন খুব শিগগিরই স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে না।

কাও আরও বলেন, ঘাঁটির ক্ষয়ক্ষতির প্রভাব পড়েছে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর কার্যক্রমেও। এর ক্রুদের জন্য নোঙর করার মতো কোনো জায়গা ছিল না বলেও জানান তিনি।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার রাতে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ক্ষেপণাস্ত্রগুলো এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, প্রস্তুতি ও মোতায়েনস্থল এবং এসব বিমানের শেল্টারে আঘাত হানে। এতে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ‘ওয়ার্থগ’ নামে পরিচিত এ-১০ থান্ডারবোল্ট অ্যাটাক এয়ারক্রাফটও হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এতে বিমানটির একটি ডানা ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit