বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, নতুন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এ ঘাটতি পূরণে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী রয়েছেন উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, তাদের মধ্যে ভালো আইনজীবী কতজন, তা জানার কোনো উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা। নতুন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, পেশাটিকে শুধু অর্থ উপার্জনের মানদণ্ডে মূল্যায়ন করা উচিত নয়। অর্থের পেছনে না ছুটে পেশাদারিত্ব অর্জনের দিকে মনোযোগ দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit