বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও মানবতার বাণী নিয়ে আলোচনা করা হয়। বুধবার দিনব্যাপী আয়োজনে খিতাপচর রহমানিয়া দরবার শরীফের উদ্যোগে আশুলিয়ার চিত্রশাইল কাদেরিয়া চিশতিয়া রহমানিয়া ইসলামিয়া খানকাহ্ শরীফে ঈদে মিলাদুন্নবীর র‍্যালি ও দোয়া করা হয়।
শোভাযাত্রা ও মিলাদ মাহফিলে আঞ্জুমানে রহমানিয়া আশেকানে আউলিয়া পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি সাঈদ মীর সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের খিতাপচর রহমানিয়া দরবার শরীফের হযরত শাহসূফী আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ্ নজরুল ইসলাম খিতাপচরী (মঃজিঃআঃ) এবং মুফতী মাওলানা সৈয়দ আসহাব উদ্দীন খিতাপচরী আল হাসানী (মঃজিঃআঃ)।
আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা অনুসরণের আহ্বান জানান। জশনে জুলুসে অংশ নেওয়া মুসল্লিরা পবিত্র দরুদ ও সালাম পাঠ করেন। মহানবী (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
পরে রাতে অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল। শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর দেখানো পথে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit