বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

১১ দলীয় জোটে আছি ও থাকব: সারজিস আলম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ১১ দলীয় জোট থেকে বের হওয়ার বিষয়ে আমাদের দলে কোনো আলোচনা হয়নি। আমরা জোটে আছি এবং থাকব। তিনি বলেন, আমাদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কিছুদিন আগে জোট প্রধান জামায়াত আমির আমাদের অফিসে গিয়েছিলেন। আমরা যোগ্য বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে ভূমিকা রাখার চেষ্টা করছি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সারজিস আলম জানান, ১১ দলীয় জোটে থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। সংগঠনের ভিত্তি গড়ার জন্য এটি একটি বড় সুযোগ।

উক্ত নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের সংগঠকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন; যার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ভালো ফলাফল করবে। এ জন্য আমরা জেলা, উপজেলা, সিটি, পৌরসভা ও ইউনিয়নের সব স্তরে প্রার্থী দেব। হয়তো আমরা সব জায়গায় জিতব না; কিছু জায়গায় ফল ভালো হবে, আবার কিছু জায়গায় হবে না। এ নিয়ে কোনো সমস্যা নেই, তবে আমরা জেতার জন্যই লড়ব। আর এর জন্য ১১ দলীয় জোটে কোনো সমস্যা হবে না। 

তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে নানা ইস্যুতে তাদের লংমার্চ কর্মসূচি রয়েছে। এর মাধ্যমে তারা সরকারকে জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টা করছেন। সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সভায় ফেনী জেলা ও সংশ্লিষ্ট সাংগঠনিক কাঠামোর কার্যক্রম, সমন্বয়, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এটি এনসিপির অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা গেছে।

ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ও সরোয়ার তুষারসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit