শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে ভিজিট ভিসা এবং দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর বিশেষ সুবিধা আগামী ১ সেপ্টেম্বর থেকে বাতিল হচ্ছে। ওই তারিখের পর ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর হবে।

শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে অবস্থানরত বিভিন্ন শ্রেণির ভিজিট ভিসাধারীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদও সাময়িকভাবে তিন মাস বাড়ানোর সুবিধা চালু করা হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে উভয় বিশেষ সুবিধাই আর কার্যকর থাকবে না।

এ বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি। একইভাবে ছুটিতে থাকা অনেক প্রবাসীও সময়মতো কুয়েতে ফিরতে পারেননি।

এ পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের ঝুঁকি এড়াতে নির্দিষ্ট কিছু ভিজিট ভিসা এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের জন্য স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর ব্যবস্থা চালু করেছিল কুয়েত সরকার।

তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার সেই বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সূত্র: গালফ নিউজ 

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৬,/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit