বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে, কঠিন সমীকরণে মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

স্পোর্টস ডেস্ক :  বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলে হেরে গেলেও ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এতে গোল্ডেন বুট জেতার প্রধান প্রতিদ্বন্দ্বী মেসির থেকে ২ গোলে এগিয়ে থাকলো এমবাপ্পে। যদিও মেসির সামনে সুযোগ রয়েছে, ফাইনাল ম্যাচে এগিয়ে যাবার।

স্পেনের বিপক্ষে ফাইনালে নামার আগে মেসির গোলসংখ্যা ৮ এবং অ্যাসিস্ট ৪টি। অপরদিকে এমবাপ্পের গোল ১০, অ্যাসিস্ট ৪টি।

অর্থাৎ মেসির সামনেও গোল্ডেন বুট জেতার সুযোগ রয়েছে। সে জন্য স্পেনের বিপক্ষে ৩টি গোল করলেই ১১ গোল নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে গোল্ডেন বুট জিতবেন আর্জেন্টাইন তারকা। তিন গোল না করতে পারলে বুটের জন্য বিকল্প কয়েকটি অপশনও আছে তার সামনে।

ফিফার নিয়মে, গোল্ডেন বুটজয়ী নির্ধারণে প্রথমে দেখা হয় গোলসংখ্যা। গোল সমান হলে বিবেচনায় আসে অ্যাসিস্ট, আর সেখানেও সমতা থাকলে কম মিনিট খেলা ফুটবলার পুরস্কার জেতেন। অর্থাৎ মেসি যদি আর ২টি গোল করেন, তবে গোলসংখ্যায় এমবাপ্পের পাশে বসবেন। সেক্ষেত্রে বুটের জন্য অন্তত একটি অ্যাসিস্টও করতে হবে মেসিকে।

গোল্ডেন বুট জয়ের সমীকরণে মেসির সামনে রয়েছে সময়ের হিসাবও। এমবাপ্পে ৭৬৪ মিনিট খেলেছেন, আর মেসির খেলার সময় ৭১২ মিনিট। তাই স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি যদি ২ গোল করেন কিন্তু কোনো অ্যাসিস্ট না পান, তবে এমবাপ্পেকে টপকাতে তাকে ৫১ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হবে।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৬,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit