ডেস্ক নিউজ : সামনে কঠিন তিন পরীক্ষা ভারতের। প্রথমে পানামা, এরপর বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। একের পর এক প্রীতি ম্যাচে বড় প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতের কোচ খালিদ জামিল।
ইস্টবেঙ্গল থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং ফরোয়ার্ড এডমুন্ড লালরিনডিকা। অন্যদিকে মোহনবাগানের চার ফুটবলার হলেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ ও মনবীর সিং।
ভারতের ব্যস্ত সূচির শুরু হবে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। পানামার বিপক্ষে ম্যাচ শেষে কলকাতায় ফিরবে ভারতীয় দল। এরপর ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তারা। তিন দিন পর, ৬ অক্টোবর একই ভেন্যুতে উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত।
ভারতের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুনার।
ডিফেন্ডার: অভিষেক সিংহ থেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, জয় গুপ্ত, পরমবীর, রিকি মিতেই।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিংহ।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৮