স্পোর্টস ডেস্ক : তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ২০তম এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে শক্তিশালী একটি দল। পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। তার ডেপুটি হিসেবে থাকবেন তাওহিদ হৃদয়।
ব্যাটিং লাইনআপে অভিজ্ঞ ও পরিচিত মুখদের সঙ্গে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটাররাও। লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের পাশাপাশি মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী।
দলের অলরাউন্ডিং শক্তি বাড়াতে স্কোয়াডে রাখা হয়েছে শেখ মেহেদী হাসান ও সাইফউদ্দিনকে। তাদের সঙ্গে বোলিং বিভাগে অভিজ্ঞতা ও বৈচিত্র্যের সমন্বয় করেছেন নির্বাচকেরা। পেস আক্রমণে রয়েছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। আর স্পিন বিভাগে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:০০