সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

২৭ ফেডারেশনে নতুন কমিটি, ৩ মাসের মধ্যে নির্বাচনের নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৭টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও সংস্থার বিদ্যমান এ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এসব ফেডারেশনকে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার এনএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় এসব এ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং নতুন করে গঠিত এ্যাডহক কমিটিগুলো আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে।

যেসব ফেডারেশন ও সংস্থার এ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে সেগুলো হলো :

বাংলাদেশ কাবাডি ফেডারেশন,  বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ উশু ফেডারেশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ খো-খো ফেডারেশন, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং ইউনিয়ন। 

এছাড়া বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ রাগবি এসোসিয়েশন, বাংলাদেশ রোয়িং ফেডারেশন, বাংলাদেশ শুটিং ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ সাঁতার ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৬,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit