বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

ইরানে ৫.০ মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

রবিবার (১৯ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে টানা অষ্টম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে হামলার ফলে বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ ইরানে মার্কিন হামলা অব্যাহত রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

অন্যদিকে, প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের সরাসরি আক্রমণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাসনিমের খবরে আরও বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপটির কয়েকটি স্থানে হামলা হয়েছে। সূত্র: আল জাজিরা।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৬,/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit