রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ কর্মসূচির প্রচারণায় ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন সংলগ্ন আইবিএ ভবনের সামনের দেয়ালে কর্মসূচি-সংক্রান্ত প্রচারণামূলক প্ল্যাকার্ড সাঁটানো হয়। এ প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের প্রায় ৬০-৭০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আগামী কর্মসূচিকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচি শেষে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের তারুণ্য। এই তরুণদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বিকশিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ কর্মসূচি সেই লক্ষ্যেই একটি সময়োপযোগী উদ্যোগ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচিকে আন্তরিকভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। তার বিশ্বাস— রাজনীতির পাশাপাশি তরুণদের দক্ষতা, উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আমরা সেই বার্তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কাজ করছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যে জাতি তারুণ্যের স্বপ্নকে মূল্যায়ন করে, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্ব দেয়। তাই তরুণদের কর্মসংস্থান, উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্রদল সবসময় ইতিবাচক, সৃজনশীল ও জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে।

নেতাকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের প্রচারণা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, যাতে অধিক সংখ্যক তরুণ এ উদ্যোগ সম্পর্কে জানতে ও সম্পৃক্ত হতে পারেন।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/রাত ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit