সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সাবেক এডিসি মাসুদুর রহমান মনির বরখাস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক এডিসি মো. মাসুদুর রহমান মনিরকে বরখাস্ত করা হয়েছে। 

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, মাসুদুর রহমান মনির বরিশাল র‌্যাব-৮ সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) থাকাবস্থায় ১৩ নভেম্বর ২০২৪ তারিখ থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে গরহাজির থাকেন। পরবর্তীতে তার অফিস কক্ষ তল্লাশি করে ১০ দিনের ছুটির আবেদনপত্র পাওয়া যায়। এরপর একই বছরের ১৮ নভেম্বর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি ডাক্তারি পরামর্শপত্রসহ ৪ সপ্তাহের মেডিকেল ছুটির আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠান।

তবে ছুটির উভয় আবেদন বিধি অনুযায়ী না হওয়ায় সেগুলো একই বছরের ১৫ ডিসেম্বর র‌্যাব সদর দপ্তর থেকে বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর পাঠানো হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে তার কর্মস্থলে অনুপস্থিতিকাল ৬০ দিনের অধিক হওয়ায় পুলিশ অধিদপ্তর কর্তৃক ২০২৫ সালের ১৭ মার্চ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়। সবশেষ বুধবার সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী বিভাগীয় তদন্তে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে ৯ জুলাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ লঙ্ঘনের দায়ে এএসপিসহ ৪ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়।

চাকরি হারানো ওই ৪ কর্মকর্তা হলেন রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান, র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস এবং ময়মনসিংহের সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৬,/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit