সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

এটা কেবলই আরেকটি ম্যাচ: আলভারেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে উত্তেজনা তুঙ্গে। দুই দলের দীর্ঘ ইতিহাস ও অতীতের নানা ঘটনার কারণে ম্যাচটি ঘিরে বাড়তি আবেগ কাজ করলেও আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ সেটিকে শুধুই একটি ফুটবল ম্যাচ হিসেবেই দেখছেন।

বাংলাদেশ সময় ১৬ জুলাই রাত ১টায় আটলান্টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই আলোচনায় এসেছে ১৯৬৬ বিশ্বকাপ, ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ, ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক পারফরম্যান্স এবং ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহামের লাল কার্ডের মতো নানা ঘটনা।

তবে এসব ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ভাবতে রাজি নন আলভারেজ। তাঁর মতে, অতীত নয়, মাঠের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আর্জেন্টাইন এই স্ট্রাইকার বলেন, ‘আমি জানি না এসব বিষয় চাপ তৈরি করবে কি না। আমরা সবাই জানি ম্যাচটি বিশেষ। তবে শেষ পর্যন্ত এটা কেবলই আরেকটি ম্যাচ।’

সেমিফাইনালের গুরুত্ব তুলে ধরে আলভারেজ বলেন, দলের মূল লক্ষ্য আরেকটি বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেওয়া।

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা আরেকটি ফাইনালে ওঠার খুব কাছাকাছি। আর্জেন্টিনাকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দেব।’

ইংল্যান্ডকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেও স্বীকৃতি দিয়েছেন আলভারেজ। তাঁর ভাষায়, ‘ইংল্যান্ড দুর্দান্ত একটি দল। বিশ্বের সেরা কয়েকজন ফুটবলার তাদের দলে রয়েছে। তাই তারা সেমিফাইনালে খেলছে, এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা জানি, ম্যাচটি মোটেও সহজ হবে না।’

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৬,/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit