মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে কেপ ভার্দে ও আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘আইশোস্পিড’ এবং একজন সমর্থকের মধ্যে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনা খতিয়ে দেখতে তদন্ত  শুরু করেছে ফিফা।

জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন পারফর্মার ডেরেন জেসন ওয়াটকিন্স জুনিয়র। ফুটবল পাড়ায় যাকে সবাই চেনে ‘আইশোস্পিড’ নামে। চলতি বিশ্বকাপে এই ইউটিউবার যেসব দলের পাশে দাঁড়িয়েছেন, তারাই শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

ইউটিউবে ৫৭ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং টিকটকে ৫৩ মিলিয়ন ফলোয়ার থাকা আইশোস্পিড এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ লাইভ-স্ট্রিম করেছেন। এমনকি তার কিছু সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং বার্সেলোনা ও এসি মিলানের সাবেক ফরোয়ার্ড ইব্রাহিমোভিচকেও দেখা গেছে। ওইদিন তার ইউটিউব চ্যানেলের ফুটেজে কেপ ভার্দের জার্সি পরা অবস্থায় গ্যালারিতে আর্জেন্টিনার এক সমর্থকের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে একটি ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে এবং ‘অবিলম্বে তদন্ত শুরু করেছে। ফিফা বিশ্বকাপ হলো ঐক্য, বৈচিত্র্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এক উৎসব। এটি বিশ্বজুড়ে মানুষ, সংস্কৃতি এবং সম্প্রদায়কে একত্রিত করে। তাই যারা এমন আচরণ করে যা এই মূল্যবোধগুলোকে ক্ষুণ্ণ করে, আমাদের খেলায় তাদের কোনো স্থান নেই।

আইশোস্পিডের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের এই অভিযোগটি এমন সময়ে এল যখন এর কয়েক দিন আগেই ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে প্যারাগুয়ের এক সিনেটরকে ‘ঘৃণ্য’ এবং তার পদের অযোগ্য বলে অভিহিত করেছিলেন। ওই সিনেটর এমবাপ্পের বংশ পরিচয় ও শিক্ষা নিয়ে উপহাস করে বেশ কিছু বর্ণবাদী মন্তব্য করেছিলেন।

প্যারাগুয়ের লিবারেল র‍্যাডিক্যাল পার্টির সদস্য সেলেস্তে আমারিলা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে তার দেশের পরাজয়ের পর এক্সে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেছিলেন। তবে ফরাসি ফুটবল ফেডারেশন(এফএফএফ) আমারিলার মন্তব্যগুলোকে ‘অত্যন্ত জঘন্য ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার পরিকল্পনা ঘোষণা করেছে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৬,/সকাল ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit